মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাভারে ২ জন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাভারে ২ জন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে পৃথক স্থান থেকে দুইজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

    সোমবার (১২ মে) দুপুরে অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জুয়েল মিঞা।

    পুলিশ জানায়, সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী ও সিএন্ডবি এলাকার ময়লার স্তুপ থেকে মরদহে দু’টি উদ্ধার করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার কেপিআই ভুক্ত এলাকা বেতার কেন্দ্রের দেয়ালের পাশে আবর্জনার স্তুপের পাশ থেকে পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বাম চোখে ও কপালে আঘাতের চিহৃ রয়েছে। অপরদিকে মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে আরো এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

    এলাকাবাসীর ধারনা, অটোরিকশা ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ গেছে দুই অজ্ঞাত ব্যক্তির। 

    তবে ঘটনা দু’টি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এছাড়াও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


    মোঃ সাইদুল আলম তৌহিদ, সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন