বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • অপারেশন সিঁদুর সমর্থনে আলিয়া, হারালেন ১ লাখ ফলোয়ার

    অপারেশন সিঁদুর সমর্থনে আলিয়া, হারালেন ১ লাখ ফলোয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা এখন তারকাদের জন্য একটি বড় মানদণ্ডে পরিণত হয়েছে, যা তাদের জনপ্রিয়তা ও প্রভাবকে পরিমাপ করে। বলিউড থেকে টলিউড, সব জায়গাতেই এই ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তপ্ত পরিস্থিতিতে, বিভিন্ন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশ করেছেন। অপারেশন সিঁদুরের মতো বিষয় নিয়ে নানা ধরনের পোস্ট, সমর্থন ও প্রতিক্রিয়া দিয়ে তারা সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের অবস্থান জানিয়েছেন।

    আর তাতেই হুড়মুড় করে ফলোয়ার্স কমতে শুরু করল তাদের। মে মাসের সাত-আট তারিখ থেকে আলিয়া ভাট, অজয় দেবগণ, কার্তিক আরিয়ান, সারা আলি খান বা জাহ্নবী কাপুরের মতো তারকাদের ফলোয়ার্স কমেছে। 

    পাকিস্তানের বিপক্ষে কথা বলায় দক্ষিণ এশিয়ার বহু মানুষ এই তারকাদের আনফলো করতে শুরু করে দিয়েছেন। আলিয়া ভাট একদিনে ১ লাখ অনুসারী হারিয়েছেন। কার্তিক আরিয়ানের ফলোয়ার কমেছে ৬০ হাজার। অজয় দেবগণকে একদিনে ২০,০০০ ফলোয়ার আনফলো করে দিয়েছেন। 

    গত সপ্তাহে পাকিস্তানের কিছু শিল্পীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। তার প্রতিবাদে বিভিন্ন দেশে বলিউড তারকাদের ফলোয়ারের সংখ্যা কমে গেছে। 

    বলিউডের পাশাপাশি টলিপাড়ার শিল্পীদের অনেক ফলোয়ার রয়েছে বাংলাদেশে। ভারত-বাংলাদেশ রাজনৈতিক সমীকরণের প্রভাব টলিপাড়ার শিল্পীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর কতটা পড়বে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। 

    সোশ্যাল মিডিয়াতে কার কত ফলোয়ার, তার ওপর ব্র্যান্ড এনডর্সমেন্টের কাজ নির্ভর করে। তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি কোনও গ্রোথ না থাকে, সেটা সমস্যায় ফেলে তারকাদের।

    ভারত-পাকিস্তান ইস্যুর পর থেকে বলিউড তারকাদের অনুসারীর সংখ্যা হুড়মুড়িয়ে কমছে। যেটা হয়তো পরবর্তীতে তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ