বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নবীনগরে ‘৯২ ব্যাচের বন্ধুরা সংবর্ধনা দিলেন প্রেসক্লাব সভাপতিকে

    নবীনগরে ‘৯২ ব্যাচের বন্ধুরা সংবর্ধনা দিলেন প্রেসক্লাব সভাপতিকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মেধাবী ছাত্র ও সদ্য নির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সংবর্ধনা জানিয়েছেন তাঁর সহপাঠীরা।

    শনিবার সন্ধ্যা ৭টায় নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    ৯২ ব্যাচের সদস্য মো. মহসিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। প্রেসক্লাবের সাবেক সভাপতি শ‍্যামাপ্রসাদ চক্রবর্তী শ‍্যামলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯২ ব্যাচের সদস্য মো. অলিউল্লাহ, হাবিবুর রহমান টিটু, মোহাম্মদ জামাল হোসেন, আতাউর রহমান, আবুল কালাম, নাজমুল হক তুষার, শিক্ষক শাহ্ জাহান ভূঁইয়া, নূরে আলম, পাভেল হোসেন, শরিফ উদ্দিন ফারুক, শরিফ উদ্দিন আহমেদসহ অনেকেই।

    প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, জামাল হোসেন পান্না, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, মাহবুবুর রহমান, ইকরাম হোসেন ও আল-আমিন।

    আলোচনা শেষে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। অতিথিরা নবনির্বাচিত সভাপতির সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নবীনগর প্রেসক্লাব আরও গতিশীল ও সক্রিয় ভূমিকা রাখবে।


    ইব্রাহীম খলিল, নবীনগর প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন