শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে: রিজভী

    সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে এবং বর্তমানে সংস্কারের কথা বলেও অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে।

    শনিবার (১০ মে) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    রিজভী বলেন, নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। দেশে একটা দায়িত্বশীল সরকার প্রয়োজন, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে। আজ জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু জনগণ কারও কাছে বলতে পারছেন না। কারণ দেশে জনগণের সরকার নেই।

    তিনি আরও বলেন, জবাবদিহিতার প্রসঙ্গ আসলেই সংস্কারের কথা বলা হচ্ছে। অন্যদিকে পতিত ফ্যাসিস্টদের অন্তর্বর্তী সরকার পুনর্বাসন করছেন কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন