বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুদের টাকা চাপে সুরুজ আলী(৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে।  আজ শনিবার (১০ মে) ভোরে দোয়ারাবাজার উপজেলারদোয়ারা সদর ইউনিয়নের খামার পট্টির নিজ বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  নিহত ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরে সুরুজ আলীর মা নিজের বসতঘরে ডুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। সকালে লাশ উদ্ধার করে থানায় রাখা হয় এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সুরুজ আলী উপজেলার সদর ইউনিয়নের দোয়ারাবাজার খামারপট্টির মৃত সাজেদুর রহমানের ছেলে।

    সুরুজ আলীর ভাই ফটিক উদ্দিন জানান জানান, সুদের টাকার জন্য আমার ভাই আত্মহত্যা করেছে। আমার ভাই ১০ লক্ষ টাকা সুদে এনেছে। 

    দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক বলেন, সুদের টাকার চাপে সুরুজ আলী আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি।


    কুমিল্লা জেলা, সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন