মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শেওড়াপাড়ায় দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

    শেওড়াপাড়ায় দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একই পরিবারের দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে শামীম সরণি এলাকার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, নিহতদের বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

    এ ঘটনায় মিরপুর মডেল থানার পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ