শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মহাসমাবেশ: চলছে মঞ্চ তৈরির কাজ

    আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মহাসমাবেশ: চলছে মঞ্চ তৈরির কাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর যমুনা ফোয়ারার সামনে আজ (শুক্রবার, ৯ মে) বড় জমায়েতের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সকাল থেকেই সমাবেশস্থলে প্রস্তুতি চলছে, তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ।

    সকাল ১০টার দিকে দেখা যায়, যমুনার পূর্ব পাশে সার্ক ফোয়ারার সামনে কয়েকটি ট্রাক একত্র করে সামিয়ানা টানিয়ে মঞ্চ তৈরি করছেন শ্রমিকরা। এই জায়গাতেই জুমার নামাজের পর শুরু হবে কেন্দ্রীয় সমাবেশ।

    সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মসজিদ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড।

    এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে নাগরিক পার্টির নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে যমুনার প্রধান ফটকের সামনেও তাদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেয়।

    দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আজ বাদ জুমা সার্ক ফোয়ারার সামনে জনসমুদ্র হবে। তখনই প্রমাণ হবে, দেশের জনগণ সত্যিই আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে জমায়েতে অংশ নেয়ার আহ্বান জানান।

    এনসিপির এই কর্মসূচিকে ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত রয়েছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন