মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কারাগারে পাঠানো হলো মেয়র আইভীকে

    কারাগারে পাঠানো হলো মেয়র আইভীকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভোরবেলা নিজ বাসভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নেয়। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় তাকে জেলা আদালতে উপস্থাপন করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন—এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

    এর আগে ভোর সাড়ে ৫টার দিকে শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

    নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল মিস আইভীকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার দেওভোগের বাড়িতে যান। তবে তখন তাকে গ্রেপ্তার করা যায়নি।

    কেননা রাতে তার বাড়ি পুলিশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও তার কর্মী-সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আশপাশের মসজিদে মাইকিং করা হলে শত শত মানুষ তার বাসভবনের সামনে জড়ো হয়।

    এ সময় আইভীর কর্মী সমর্থকরা সড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

    এমন অবস্থায় রাতে পুলিশ বাড়তি ফোর্স মোতায়েন করলেও কর্মী-সমর্থকদের বাধার মুখে তারা আইভীর বাড়ির কাছে পৌঁছাতে পারেননি।

    পরে ভোরে আইভী নিজেই নিচে নেমে আসেন এবং পুলিশের গাড়িতে ওঠেন। এসময় তিনি সাংবাদিকদের সামনে বলেন, "পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনও করিনি।"

    তবে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, "সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা এবং হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। এরমধ্যে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে"।

    ফৌজদারি মামলায় কোনো ওয়ারেন্ট দেখাতে হয় না বলেও তিনি জানান।

    নাসিকের টানা তিনবারের নির্বাচিত মেয়র আইভী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ বিলুপ্ত করা হলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।

    এদিকে আজ সকালে সেলিনা হায়াৎকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে র‌্যাব ও পুলিশের ১৫টি গাড়ি ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। এ সময় ৩০-৪০ জনের একটি দল হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম–পরিচয় পাওয়া যায়নি।


    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন