বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • ‘পুরুষ যতবার আমাকে হতাশ করেছে, আকর্ষণ আরও বেড়েছে’

    ‘পুরুষ যতবার আমাকে হতাশ করেছে, আকর্ষণ আরও বেড়েছে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় দুই বছর আগে প্রেমজীবনের ইতি টেনেছেন অভিনেত্রী হিমাংশী খুরানা। তবে সম্পর্ক ভাঙার পর তিনি নিজেকে ভেঙে না ফেলে বরং আরও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় রূপে ফিরে এসেছেন। নিজেকে কীভাবে বদলে নিয়েছেন—তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল দেখা দিয়েছে।

    সেই ব্যাখ্যা দিয়েছেন ‘বিগ বস ১৩’-খ্যাত এই অভিনেত্রী। তার যুক্তি, ‘বিচ্ছেদ নিয়ে আমার মত- যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, ততবার আমার যৌন আকর্ষণ আরও বেড়েছে! এটি পরীক্ষিত সত্য।’ 

    Himanshi Khurana In A Lavender Saree Is Simply Elegant

    হিমাংশীর মন্তব্য ছড়াতেই চাঙা বলিপাড়া। নেটিজেনরাও তার রূপের প্রশংসা করছেন। পাশাপাশি অভিনেত্রীর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ তরুণ প্রজন্ম।

    নতুন করে চর্চায় হিমাংশী খুরানা এবং অসীম রিয়াজের প্রেম জীবন। দু’জনেই ‘বিগ বস ১৩’-র প্রতিযোগী ছিলেন। সেখান থেকে সম্পর্ক তৈরি হয় তাদের। সময় এগিয়েছে সম্পর্ক গাঢ় হয়েছে। 

    বলিউডের অন্দরে যখন চর্চা, এবার তারা বিয়ে করবেন, তখনই প্রেম ভাঙার খবর! ২০২৩-এ সম্পর্কের সুতো ছিঁড়ে আলাদা হন অসীম-হিমাংশী। ভিনধর্মী বলেই পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন সেই খবর।

    Bigg Boss 13 Fame Himanshi Khurana Exposes Reality Shows: Makers Have Their  Favourites - Check Tweets

    মাঝে অসীম অবশ্য এক রহস্যময়ীর সঙ্গে প্রায়ই দেখা দিচ্ছিলেন। যদিও তার পরিচয় প্রকাশ্যে আনেননি। অন্যদিকে, হিমাংশী নিজের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন। 

    তবে তিনি যে নিজের মতো করে ভালো থাকতে শিখে গেছেন, শনিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া কয়েকটি ছবি সেই প্রমাণ। 

    হিমাংশী সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন। মেরুনরঙা স্বচ্ছ জামায় আকর্ষণীয়া অভিনেত্রী। কখনও তিনি বইয়ের পাতায় ডুবে। কখনও তিনি প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন। এভাবেই জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করছেন তিনি। 

    phone

    অভিনেত্রীর উপলব্ধি, ‘বিচ্ছেদ সব সময় খারাপ নয়। এটা সোনালি স্মৃতিও হতে পারে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ