শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

    ৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী সোমবার, ৫ মে লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    তিনি জানান, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। যদি সবকিছু পরিকল্পনামাফিক হয়, তাহলে তিনি নির্ধারিত তারিখেই দেশে ফিরবেন।”

    বিশেষ ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তাঁর ঢাকা ফেরার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। যদিও পূর্ণাঙ্গ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা নিশ্চিত করা যায়নি, তবুও লন্ডনে তাঁর চিকিৎসক দল ও সফরসঙ্গীরা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন তাঁর পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    এই সফরে বেগম জিয়ার সঙ্গে থাকবেন আটজন ঘনিষ্ঠ সফরসঙ্গী। তাঁরা হলেন, ডা. জোবায়দা রহমান (তারেক রহমানের স্ত্রী), সৈয়দা শর্মিলা রহমান সিঁথি (আরাফাত রহমান কোকোর স্ত্রী), ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান, গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

    উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাঁকে লন্ডনের একটি ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় পর এবার তিনি প্রবাসে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেন।

    বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভোগা খালেদা জিয়া। যেমন লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। এর আগেও তিনি কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কাটিয়েছেন কারাগার ও বিএসএমএমইউ হাসপাতালে। বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন