শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ২২৫ জনকে হত্যার লাইসেন্স’—শেখ হাসিনার কণ্ঠে ফরেনসিক প্রমাণ ট্রাইব্যুনালে

    ২২৫ জনকে হত্যার লাইসেন্স’—শেখ হাসিনার কণ্ঠে ফরেনসিক প্রমাণ ট্রাইব্যুনালে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয় আলোচনা। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ ফরেনসিক বিশ্লেষণে অডিওটি তাঁর কণ্ঠ বলে নিশ্চিত হওয়ায় বিষয়টি এখন আইনি পর্যায়ে পৌঁছেছে।

    ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন টিম। অভিযোগে বলা হয়, এই মন্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে হুমকির মুখে ফেলতে পারে এবং বিচারকদের প্রতি হুমকিস্বরূপ।

    বুধবার, ৩০ এপ্রিল এই অভিযোগের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানি করবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

    প্রসিকিউশন আরও জানায়, অনলাইনে ছড়ানো অডিওটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যা আদালতের প্রতি অবমাননাকর এবং শাস্তিযোগ্য অপরাধ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন