মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র সহ ১ জন আটক

    আশুলিয়ায় র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র সহ ১ জন আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের অভিযানে একটি ফ্ল্যাট থেকে বিদেশী পিস্তল-গুলি, ও বিভিন্ন দেশি অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) সিপিসি-২ এর আভিযানিক দল।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জামগড়া ছয়তলা ইস্টার্ন হাউজিং এর ৩তলা ভবনে অস্ত্রসহ সন্ত্রাসী অবস্থান করছে এমন সূত্রে বাড়িতে অভিযান চালায় র‍্যাব- ৪।এ সময় মাসুদ (৩৮) নামের এক সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয় ত্যাব-৪। গ্রেফতারকৃত মাসুদ পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে।

    অভিযানে ফ্ল্যাট থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ১ টি কুঠার, ১ টি চাপাতি, ১ টি রাম দা, ১ টি দা উদ্ধার করে জব্দ করে র‍্যাব-৪। এ সময় তার ফ্ল্যাটে বিদেশী মদের ৪ টি খালি বোতলও পাওয়া যায়।

    খোঁজ নিয়ে জানা যায়, মাসুদের সঙ্গে স্ত্রীও একই ফ্ল্যাটে থাকতেন। স্ত্রী একজন শ্রমিক। স্ত্রী কাজে চলে গেলে অন্য সন্ত্রাসীরা তার ফ্ল্যাটে এসে সময় কাটাতো।

    র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার জালিস মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। তার চক্রে আরও অপরাধী আছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

    আশুলিয়ার ও আশেপাশের বিভিন্ন এলাকার নানা ধরণের অপরাধ যেখানে অস্ত্র ব্যবহার করা হয় সেসব অপরাধের সাথে মাসুদ জড়িত বলে আমরা জানতে পেরেছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন