বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক!

    ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংবাদ উপস্থাপনার ভিন্নধর্মী ভঙ্গি—কখনও লাফিয়ে, কখনও উচ্চস্বরে চিৎকার করে—এর জন্য আলোচনায় উঠে এসেছেন কলকাতার আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি ‘মলম বিক্রেতা সাংবাদিক’ নামে পরিচিত। ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সম্প্রতি বাংলাদেশ বিষয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

    এ বিষয়ে শুধু বাংলাদেশের জনগণই নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে বহু তারকাও তার এমন আচরণ ও বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।

    এবার পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন,তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।’

    ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, হাসির রোল পড়ে যায়। কেউ কেউ দাবি করেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে।

    তবে ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যতো বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। শুধু তাই নয় অভিনেতার সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের সঙ্গে একমত হয়েছেন তার ভক্তরাও। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘এসব আজেবাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘দারুণ, অসাধারণ উপমা।’

    ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তার সঙ্গে টালিগঞ্জেও রয়েছে বেশ ওঠাবসা। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে টালিউড তারকাদের সঙ্গে দেখা যায় তাকে। যেমন এর আগে ময়ূখের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা দেব ও রুক্মিণী মিত্র। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছিলেন, ‘দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মি কাছে দেব থাকবে না।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ