বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটর চালক দলের বিক্ষোভ মিছিল

    আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটর চালক দলের বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল ঢাকা মহানগর উত্তর।

    মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় মিরপুর এক নম্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মাজার রোড হয়ে গাবতলী বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় টেকনিক্যাল এলাকায়।

    মিছিলটির নেতৃত্ব দেন জাতীয়তাবাদী মোটর চালক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি নূর মোহাম্মদ মির্জা এবং সাধারণ সম্পাদক মো. আ. সালাম রনি। এ ছাড়া, সহসভাপতি মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুব হোসেন মুন্না, দপ্তর সম্পাদক বেনু সূত্রধর রাজা, মিরপুর থানা মোটর চালক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেনসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সংক্ষিপ্ত সমাবেশে নূর মোহাম্মদ মির্জা তার বক্তৃতায় বলেন, "শেখ হাসিনা ও তার দোসররা দীর্ঘ ১৬ বছর ধরে দেশে শোষণ, নির্যাতন এবং লুটপাট চালিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালিয়েছিল। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যে আবার তারা ক্ষমতায় ফিরে আসার দুঃসাহস দেখাচ্ছে। আমরা শান্তিতে বিশ্বাসী, তবে যদি তারা কোনো ধরনের বাড়াবাড়ি করে, আমরা চুপ করে বসে থাকব না।"

    তিনি আরও বলেন, "আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার গুম, খুন, দুর্নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। পুলিশের কাছে দাবি, এই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।"


    মোল্লা তানিয়া ইসলাম তমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন