মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কলাবাগানে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    কলাবাগানে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কলাবাগানের হাতিরপুল এলাকার একটি ফ্ল্যাট থেকে পিনাক রঞ্জন সরকার (২৪) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

    সোমবার (২১ এপ্রিল) রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর জেলার টিএন রায় রোডে। বর্তমানে সে হাতিরপুলে একটি মেসে থাকতেন।

    পিনাক রঞ্জন সরকারের বন্ধু ও রুমমেট জাহিদ বলেন, গতকাল সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সে আমাকে একটি মেসেজ করে বাসায় আসতে নিষেধ করে। পরে মেসেঞ্জারের স্টোরিতে সে লেখে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। আমরা ফ্লাট ভাড়া করে দুজনই থাকতাম। পিনাক একটি রুমে থাকতো এবং আমি ড্রয়িং রুমে থাকতাম। আরেকটি রুম ফাঁকা ছিল। আমি অফিস থেকে ফিরে এসে দেখি পাশের ফাঁকা রুমটিতে দরজা লক করা। পরে অনেক ধাক্কাধাক্কি করলেও দরজা না খোলায় ৯৯৯ ফোন দেই। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ।

    তিনি আরও বলেন, পিনাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। পাশাপাশি সে বিদেশে স্কলারশিপের জন্য চেষ্টা করছিল। একমাস আগে তাকে বিষণ্ণ লাগতো কিন্তু আমাদের কাছে এমন কোনো কিছু মনে হয়নি যে এমন একটি কাজ ঘটাতে পারে সে। গতকাল সকালেও তার বাবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলেছে সে।

    কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে রাতে কলাবাগানের হাতিরপুলে একটি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় একজনের ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন