শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • সাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত, আহত ১

    সাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত, আহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় বজ্রপাতে সামেত্তভান বেগম (৪২) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন খুকুমনি (৩৫) নামে আরও এক নারী শ্রমিক।

    ঘটনাটি ঘটে সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কুশখালী কাকমারীর বিলে ধান বহনের সময়। নিহত সামেত্তভান বেগম ছয়ঘরিয়া গ্রামের আনার হোসেনের স্ত্রী এবং আহত খুকুমনি একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

    স্থানীয় গ্রাম পুলিশ অনাথ জানান, সকালে বিলে শ্রমিক হিসেবে ধান বহনের কাজে যান সামেত্তভান ও খুকুমনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সামেত্তভান মারা যান এবং খুকুমনি আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

    সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।


    এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন