মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় ডিবির অভিযান:

    কবরস্থানে লুকানো বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

    কবরস্থানে লুকানো বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও শিল্প এলাকার জুট ব্যবসাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তার পারিবারিক কবরস্থান থেকে পলিথিনে মোড়ানো একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

    রোববার (২০ এপ্রিল) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবি উত্তরের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়া দেওয়ান (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে।

    ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো এলাকার এস.এ.এস. প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কার্টুন ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এলাকায় আধিপত্য বিস্তারের অংশ হিসেবে জিয়া দেওয়ান অবৈধ বিদেশি পিস্তল থেকে দু’রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে।

    গ্রেপ্তারের পর জিয়া দেওয়ানের দেওয়া তথ্য অনুযায়ী, তার পারিবারিক কবরস্থানের একটি কলাগাছের গোড়া খুঁড়ে ‘MADE IN USA. NO-1117, ONLY ARMY SUPPLY’ লেখা একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

    সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, অস্ত্র উদ্ধারের পর জিয়া দেওয়ানের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অতীতে অন্য কোনো মামলা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


    নতুন/কাগজ/সাইদুল/সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন