মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর গায়ে আগুন: স্বামী পলাতক

    আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর গায়ে আগুন: স্বামী পলাতক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারের আশুলিয়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগ (২৬) পলাতক রয়েছেন।

    মর্মান্তিক এ ঘটনা ঘটেছে রবিবার (২০ এপ্রিল) ভোররাতে আশুলিয়ার টংগাবাড়ী রংধনু মোড় এলাকায়। নিহত রোকসানা আক্তার রূপা (২৫) শেরপুর জেলার নলিতাবাড়ি থানার অলসপাড় এলাকার আব্দুর রশিদের মেয়ে। তিনি তার স্বামী শাহীন খন্দকারের সঙ্গে ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

    স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। ঘটনার দিন ভোরে বাসার অন্যরা রান্নার প্রস্তুতি নিতে গিয়ে হঠাৎ রূপার কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে এগিয়ে যান। পরে তারা রুমের ভেতরে তার অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পান। দ্রুত আগুন নিভিয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, “ঘটনাস্থল থেকে রোকসানার মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা প্রাথমিকভাবে হত্যার ইঙ্গিত দেয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে।”

    তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রোকসানার স্বামী শাহীন খন্দকার পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

    স্থানীয়রা বিষয়টি গভীর শোক ও ক্ষোভের সঙ্গে দেখছেন এবং দ্রুত অভিযুক্ত স্বামীকে আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন।


    নতুন/কাগজ/সাইদুল/সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন