শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • সাতক্ষীরায় সাংবাদিকদের ঈদ ও নববর্ষ পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় সাংবাদিকদের ঈদ ও নববর্ষ পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ-১৪৩২ পরবর্তী সাংবাদিকদের পুনর্মিলনী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৯ এপ্রিল) সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি একটি দায়িত্বশীল ও মহান কাজ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের জনগণ ও উন্নয়নের পক্ষে কাজ করে থাকেন। বক্তারা সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পেশাগত সহমর্মিতা ও ঐক্যের ওপর জোর দেন এবং জাতীয় স্বার্থ ও মানবাধিকার রক্ষায় একতাবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    বক্তারা আরও বলেন, “আমরা সত্যকে তুলে ধরবো—সাদাকে সাদা, কালোকে কালো হিসেবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের কলম সবসময় চলবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে আমাদের বিবেককে কখনোই বিক্রি করবো না।”

    অনুষ্ঠানে নির্যাতিত ও বিপদগ্রস্ত সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকরা যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সৌহার্দ্যমূলক আচরণ করেন এবং দায়িত্বশীলতা বজায় রাখেন।

    দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দৈনিক দৃষ্টিপাত-এর সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক প্রথম আলো-এর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, চ্যানেল আই’র প্রতিনিধি ও দৈনিক পত্রদূত-এর উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, দৈনিক জনতা-র কালিদাস রায়, বৈশাখী টিভির শামীম পারভেজ, বাসসের আসাদুজ্জামান, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম-এর শেখ তানজির আহমেদ, চ্যানেল ডিবিসির এম বেলাল হোসাইন, মাইটিভির ফয়জুল হক বাবু, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, কালের কণ্ঠ, মানবকণ্ঠ, বাংলা ট্রিবিউন, ডেইলি বাংলাদেশ এক্সপ্রেস, ডেইলি প্রবর্তনসহ বিভিন্ন পত্রিকা ও চ্যানেলের প্রতিনিধিবৃন্দ।

    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইন্ডিপেনডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম।


    এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন