মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আমিনুল হকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বনানী থানা বিএনপির মানববন্ধন

    আমিনুল হকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বনানী থানা বিএনপির মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে—এমন অভিযোগ করেছে বনানী থানা বিএনপি ও সচেতন নাগরিক সমাজ।

    শনিবার (১৯ এপ্রিল) সকালে মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় আয়োজিত প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ অভিযোগ তোলা হয়।

    বক্তারা বলেন, সম্প্রতি ১৫ এপ্রিল রূপনগর এলাকায় ঘটে যাওয়া প্রেমঘটিত একটি ব্যক্তিগত ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ আনে এনসিপি নেতারা, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

    বিএনপি নেতাদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত অপপ্রচার। আমিনুল হকের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি নেতারা এমন কাজ করছে।”

    তারা আরও বলেন, একজন ভালো মানুষ ও দক্ষ সংগঠকের বিরুদ্ধে এমন অপপ্রচার দুঃখজনক। যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তবে তার বিরুদ্ধে কথা বলা উচিত, কিন্তু গোটা দলের কিংবা নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটানো কখনো গ্রহণযোগ্য নয়।

    বক্তারা এনসিপি নেতাদের বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

    মানববন্ধনে বনানী থানা বিএনপির নেতাকর্মী, সচেতন নাগরিক সমাজ, স্থানীয় বাসিন্দা ও ছাত্রদল-যুবদলের কর্মীরা উপস্থিত ছিলেন।


    শিল্পী আক্তার, বনানী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন