মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাভারে চলন্ত বাসে ছিনতাই: তল্লাশিতে আটক ৩ জন

    সাভারে চলন্ত বাসে ছিনতাই: তল্লাশিতে আটক ৩ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে চলন্ত যাত্রীবাহী বাসে ছিনতাই রোধে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সাভারের ব্যাংকটাউন এলাকায় পুলিশের তল্লাশি চলাকালে ঢাকাগামী মৌমিতা পরিবহন থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন—ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), সাভারের আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (১৯) এবং ময়মনসিংহের পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।

    পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় একটি তল্লাশি চেকপোস্ট বসানো হয়। সেই সময় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

    ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গত তিন মাসে চলন্ত বাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা সাধারণত ব্যাংকটাউন এলাকা অতিক্রম করার পর অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোন ছিনিয়ে নিতো।

    তিনি আরও জানান, আটককৃতরা মূলত বাস চলন্ত অবস্থায় ব্যাংকটাউন পার হওয়ার পরই ছিনতাই কার্যক্রম চালাতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন