মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • টঙ্গী ফ্ল্যাট থেকে ২ শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

    টঙ্গী ফ্ল্যাট থেকে ২ শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

     শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে  স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মারটেক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

    ঘটনার পর পুলিশ ফ্ল্যাটের মালিক ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।​

    এটি একটি মর্মান্তিক ঘটনা, যা সমাজে নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    নিহত শিশুরা হলো- আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা স্বপরিবারে পূর্ব আরিচপুর এলাকা জনৈক সানোয়ারের আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

    স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

    পুলিশ আরও জানায়, তবে কেন বা কি কারণে শিশু দুইটিকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।


    জেলা প্রতিনিধি, গাজীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন