মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রডবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

    রডবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় রডবাহী একটি ট্রাক উল্টে যাওয়ায় প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

    শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত এ যানজট দেখা যায়। সকাল ৮টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও ৯টা পর্যন্ত সড়কে যানজট অব্যাহত ছিল। এখনো ধীরগতিতে চলছে যানবাহন, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

    জানা গেছে, শুক্রবার আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা ব্রিজের ঢালে জামালদী এলাকায় একটি রডবাহী ট্রাক উল্টে যায়। দুর্ঘটনাকবলিত রডবাহী ট্রাকটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় সড়কে যানজট সৃষ্টি হয়। পরে ট্রাক সরিয়ে নেওয়ার পরও যানবাহনের চাপ ও সড়কের উল্টো পথে গাড়ি চালানোয় যানজট সৃষ্টি হয়।

    কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসচালক বিল্লাল হোসেন বলেন, সকাল ৫টার দিকে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু আলীপুরা এলাকায় এসে তিনি যানজটে আটকা পড়েন। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছেন বলে তিনি জানান।

    ইমরান হোসেন নামে এক বাসের যাত্রী বলেন, আমি দরি বাউশিয়া থেকে সকাল ৬টায় বাসে উঠেছি। ২ ঘণ্টা হলো বাস একই জায়গায় দাঁড়িয়ে। ৩৫ কিলোমিটার মহাসড়ক ৩৫ মিনিটে অতিক্রম করার কথা ছিল। কিন্তু যানজটে আটকা পড়ে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে।

    ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, এক‌টি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে ছি‌টিয়ে যায়। ফলে ঢাকগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।


    জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন