মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গাজীপুরে জোরপূর্বক গাছ কেটে বিক্রির অভিযোগ

    গাজীপুরে জোরপূর্বক গাছ কেটে বিক্রির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালী এলাকায় এক ভাড়াটিয়ার জমির মূল্যবান গাছ জোরপূর্বক কেটে নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সম্পৃক্ততার কথাও জানিয়েছেন ভুক্তভোগী।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জয়দেবপুর থানার সামনে ভাওয়াল পাঠাগার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী বেলায়েত চোকদার।

    সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি পিরুজালী এলাকার সড়কঘাটে মাহবুব নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। তার দাবি, স্থানীয় বর্তাপাড়া এলাকার সামসুল হকের ছেলে মো. হাসান দিনের আলোতেই তার জমির প্রায় তিন লাখ টাকার মেহগনি, আকাশমণি ও অন্যান্য মূল্যবান গাছ কেটে নিয়ে যান। পরে সেগুলো ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেনের কাছে বিক্রি করা হয়।

    বেলায়েত আরও অভিযোগ করেন, তিনি এ ঘটনার বিচার চাইতে পিরুজালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমানের কাছে গেলে তিনি কেবল আশ্বাস দেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি।

    সংবাদ সম্মেলনে বেলায়েত চোকদার বলেন, “আমি একজন সাধারণ মানুষ। নিজের পরিশ্রমে গাছগুলো লাগিয়েছিলাম। সেগুলো এভাবে কেটে নিয়ে যাওয়া অন্যায়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

    এ বিষয়ে এখনও প্রশাসনের কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


    নতুন/কাগজ/জহিরুল/গাজীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন