মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাভারে ডিবি'র অভিযানে গাঁজা ও ইয়াবা সহ আটক-২

    সাভারে ডিবি'র অভিযানে গাঁজা ও ইয়াবা সহ আটক-২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে মাদক বিরোধী অভিযান বিপুল পরিমানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের(ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

    পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের কলমা এলাকা থেকে রাথিন নামের যুবককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

    আরেক অভিযানে রাত দশটার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় অভিযান চালিয়ে রাশেদ মোল্লা নামের আরও এক যুবককে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা  সাভার পৌরসভার তারাপুর এলাকার মোঃ মামুনের ছেলে মোঃ রাথিন (২০) ও তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার এরশাদ ওরফে এছাক মোল্লার ছেলে রাশেদ মোল্লা (৩০)। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা করে আসছে।

    ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। পর তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।


    নতুন/কাগজ/সাইদুল/সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন