মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সড়কে গর্তের ফাঁদে লেগুনা, নিহত ২ যাত্রী

    সড়কে গর্তের ফাঁদে লেগুনা, নিহত ২ যাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ড্রেনে একটি যাত্রীবাহী লেগুনা পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে দুইজন যাত্রী নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
    বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—মো. বদরুল আলম গাজী, যিনি আশুলিয়ার ছয়তলা এলাকার এনভয় গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং মো. হৃদয় মিয়া, ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর।

    দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে জামগড়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

    আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৃষ্টির পানি জমে ড্রেন এবং নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গর্ত ঢেকে যায়। ওই পানিতে লেগুনাটি পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে ৮-১০ জন ছিল বলে জানা গেছে।”

    নারী ও শিশু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর ৪ জনকে ভর্তি করা হয়, যাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা ভালো, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন অংশে পানি জমে যায়। পর্যাপ্ত ড্রেনেজ না থাকায় এবং নির্মাণকাজের কারণে তৈরি গর্তগুলো পানিতে ঢাকা পড়ে যায়, যা এ দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


    সাইদুল আলম তৌহিদ (সাভার)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন