বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

    বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার সালমান খান গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে হুমকির মুখে রয়েছেন। এবার তাঁর বাড়ি ও গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠিয়ে সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে। একইসঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

    যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ দীর্ঘদিন ধরেই তারা সালমান খানকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি গত বছর অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের যোগ ছিল।

    উল্লেখ্য, লাগাতার হুমকি পাওয়ার জন্য সালমানের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ