বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

    মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শোবিজ জগতের পরিচিত মুখ, অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর।

    এদিন সকাল ৮টা ৪৪ মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়ে মিশা সওদাগর লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রী। আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

    প্রসঙ্গত, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক হয় গুলশান আরা আহমেদের। কিন্তু তার ইচ্ছা ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার।

    এই স্বপ্ন আর ভালোলাগা থেকে এ অভিনেত্রী প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

    পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি গুলশান আরা আহমেদকে। দর্শকদের  ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন তিনি।

    এ অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ