মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গাজীপুরে গেস্ট হাউজে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ

    গাজীপুরে গেস্ট হাউজে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানি বাজার এলাকায় অবস্থিত ‘ড্রিমল্যান্ড গেস্ট হাউজ’ নিয়ে আবারো অভিযোগ উঠেছে। সেখানে নারীদের মাধ্যমে দেহব্যবসা চালানোর জন্য হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে। যদিও প্রথম দিকে কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছিল, সম্প্রতি ড্রিমল্যান্ড গেস্ট হাউজের ম্যানেজার আশরাফ আলী বিষয়টি স্বীকার করেছেন।

    স্থানীয় বাসিন্দা এবং সাংবাদিকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে চলছে এই অস্বাভাবিক কার্যক্রম। গেস্ট হাউজে রুম ভাড়া নেওয়ার পাশাপাশি যৌনকর্মী সরবরাহের অভিযোগ উঠেছে। ম্যানেজার আশরাফ আলী জানিয়েছেন, শুধু রুম ভাড়া দিলে ১ হাজার ২০০ টাকা নেওয়া হয়, তবে রুমে নারী যৌনকর্মী দেওয়ার জন্য সর্বনিম্ন ৫ হাজার টাকা চার্জ করা হয়।

    স্থানীয়রা জানিয়েছেন, মালিক পক্ষ প্রশাসনের সঙ্গে সম্পর্কের কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। হোটেলের মালিক গাজী মনির এবং ম্যানেজার আশরাফ আলী প্রভাবশালী হওয়ায় এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকছে। এমনকি প্রশাসনের উপস্থিতি জানলেই তারা কৌশলে ম্যানেজ করে সমস্ত ঘটনা ঢেকে ফেলেন।

    এ বিষয়ে স্থানীয় সচেতন মহল এবং সাংবাদিকরা প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, প্রশাসন কঠোর হস্তক্ষেপ না করলে এ ধরনের অপ্রত্যাশিত কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

    এখন সময় এসেছে প্রশাসন যদি কার্যকরভাবে ব্যবস্থা না নেয় তাহলে এই ধরনের ব্যবসা এবং অস্বাভাবিক কার্যক্রম চলতে থাকবে। স্থানীয় জনগণের আশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণের নিরাপত্তা এবং সামাজিক শান্তি নিশ্চিত করবে।


    মোত্তাসিম সিকদার রাজীব, গাজীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন