বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মৌলভীবাজারে মিথ্যা গুজব ছড়ানোর বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান

    মৌলভীবাজারে মিথ্যা গুজব ছড়ানোর বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি আওয়ামী লীগের ফেসবুক পেইজ এবং তাদের সমর্থকদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইডি থেকে মৌলভীবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা কারা কর্তৃপক্ষকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

    জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে জানানো হয়, “মৌলভীবাজার জেলা পুলিশ খুনি-ফ্যাসিস্টদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে”। তারা আরও বলেন, “মিথ্যা তথ্য ও গুজব প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না।” মৌলভীবাজারের নাগরিকদের সতর্ক করে তারা বলেন, “ফ্যাসিবাদী অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে সচেতন থাকার জন্য।”

    পুলিশ কর্তৃপক্ষ জানায়, জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জান-মালের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা সবসময় সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। অপপ্রচার ও গুজব ছড়ানোর ফলে তাদের কার্যক্রম ব্যাহত না করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

    তারা আরও জানিয়েছে, “যে কোন অপরাধ সংঘটিত হলে, খবর পাওয়ার পর তারা দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং কঠোর পদক্ষেপ নেন।”

    মৌলভীবাজার জেলা পুলিশ জনগণের সেবা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অবিরত কাজ করে চলেছেন এবং আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


    নতুন/কাগজ/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন