বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • নামাজেই আসে চেহারার নূর”, রূপের পেছনের গল্প বললেন প্রিয়াঙ্কা

    নামাজেই আসে চেহারার নূর”, রূপের পেছনের গল্প বললেন প্রিয়াঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশীয় শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। পর্দায় কখনো মিষ্টি হাসি, কখনো দুর্দান্ত আত্মপ্রকাশ, ভক্তদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। উপস্থাপনা, অভিনয়, ফ্যাশন, সব মাধ্যমেই তিনি রেখেছেন নিজের স্বাক্ষর।

    তবে শুধু পর্দার গ্ল্যামারেই সীমাবদ্ধ নন প্রিয়াঙ্কা। তার জীবনে রয়েছে ধর্মীয় অনুশাসনের এক গভীর উপস্থিতি। নিজেকে সবসময় ব্যস্ত রাখেন পাঁচ ওয়াক্ত নামাজে, রমজানে নিয়মিত রোজা রাখেন, এমনকি তাহাজ্জুদের নামাজও বাদ দেন না।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, “আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি চেষ্টা করি মন ভালো রাখতে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে। নিয়মিত তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি বিশ্বাস করি, যে নামাজ পড়ে তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।”

    ২০১৩ সালে ‘ছায়াছন্দ’ অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা জামান। এরপর নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে ধীরে ধীরে নিজের উপস্থিতি জানান দেন। কাজ করেছেন চিত্রনায়ক ডিপজল, বাপ্পীসহ একাধিক তারকার বিপরীতে। যদিও নানা কারণে সেই ধারাবাহিক গতি কিছুটা থেমে গেছে।

    তবে প্রিয়াঙ্কা নিজের মতো করে পথ হেঁটেছেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। কাজের পাশাপাশি নিয়মিত ধর্মীয় চর্চা, আত্মউন্নয়ন ও মননশীল জীবনধারার কথা বলেন ভক্তদের সঙ্গে।

    তিনি বিশ্বাস করেন, সৌন্দর্য শুধু বাইরের নয়, বরং মন ও আত্মার দীপ্তিতেই আসল রূপ ধরা দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ