বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বড়লেখায় অসচ্ছল মেধাবীদের পাশে প্রবাসী সমাজসেবক শরীফুল হক সাজু

    বড়লেখায় অসচ্ছল মেধাবীদের পাশে প্রবাসী সমাজসেবক শরীফুল হক সাজু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় আর্থিক অনটনের কারণে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সদ্য সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু। নিজ উদ্যোগে চারটি কলেজের ১০০ জন অসচ্ছল ছাত্র-ছাত্রীর ফরম ফিলাপ ও বকেয়া টিউশন ফি পরিশোধ করেছেন তিনি।

    চলতি মাসে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ, সুজানগর পাথারিয়া কলেজ এবং দাসেরবাজার আদর্শ কলেজ—এই চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থনৈতিকভাবে অসচ্ছল এইচএসসি পরীক্ষার্থীদের ফি বাবদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করেছেন সাজু। যার ফলে শিক্ষার্থীরা নির্ভার হয়ে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হতে পারছে। আগামী জুন মাসেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    পরীক্ষার্থীরা জানান, তারা প্রায় পরীক্ষা দেওয়ার আশা ছেড়েই দিয়েছিল। এমন সময় সাজু ভাইয়ের সহায়তা যেন আলোর দিশা হয়ে এসেছে।


    বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ জানান, ছাত্র নির্বাচন প্রক্রিয়ায় তিনি কয়েকজন স্থানীয় বিএনপি নেতার সহযোগিতায় কাজ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সমাজের জন্য সম্পদ হয়ে উঠবে এমন ১০০ মেধাবী শিক্ষার্থীকে আমরা সহায়তা করতে পেরেছি।

    জুড়ী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন বলেন, সাজু ভাই সব সময় নীরবে ভালো কাজ করে যাচ্ছেন। তার এ মহান উদ্যোগে আমরা গর্বিত। আশা করি, তিনি ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এবং জুড়ী-বড়লেখার চা-শ্রমিকসহ অন্যান্য অসহায় জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখবেন।

    শরীফুল হক সাজু বলেন, “দারিদ্র্যের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে। শেষ সময়ে গিয়ে ফরম ফিলাপের টাকা না থাকায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারায় অনেকে। আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। এই শিক্ষার্থীদের মধ্য থেকেই হয়তো আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে—যারা দেশ ও সমাজের জন্য কাজ করবে। এটাই আমার উদ্দেশ্য।”


    নতুন/কাগজ/মাছুম/জুড়ী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন