বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই বসতঘর, আগুন নেভাতে গিয়ে দগ্ধ ২ জন

    কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই বসতঘর, আগুন নেভাতে গিয়ে দগ্ধ ২ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরের দুটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছেন ঘরের মালিক শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. দুরুদ মিয়া (৫০) এবং তার হোটেল ম্যানেজার আবুল কালাম (৩৫)।

    শনিবার (১২ এপ্রিল) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ হন গৃহকর্তা দুরুদ মিয়া ও হোটেল ম্যানেজার আবুল কালাম। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুরুদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঘুমন্ত অবস্থায় আগুনের তাপে ঘরের মালিক দুরুদ মিয়ার ঘুম ভাঙে। দ্রুত ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে আগুনে পুড়ে যাওয়া টিনের ছাদ তার উপর পড়ে যায়, এতে তার মাথা ও শরীরের একাধিক স্থান দগ্ধ হয়। এ সময় তার চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করলে তিনিও দগ্ধ হন।

    খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘরের দুটি রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

    কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।”

    এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী দগ্ধদের পাশে দাঁড়িয়েছে এবং পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।


    নতুন/কাগজ/রাজু/কমলগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন