বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সংবাদ সম্মেলনে ভুক্তভোগী

    প্রবাসীর জমি দখল: আদালতের নির্দেশও উপেক্ষিত

    প্রবাসীর জমি দখল: আদালতের নির্দেশও উপেক্ষিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বনগাঁও গ্রামে লন্ডনপ্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের স্থিতাবস্থার নির্দেশনা অমান্য করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী প্রবাসী।

    শনিবার (১২ এপ্রিল) মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল আজিজ জানান, তিনি মরহুম আব্দুল জব্বারের ছেলে এবং মৌজা বনগাঁওয়ের এসএ ও আরএস খতিয়ানের আওতায় মোট ৬১ শতক জমির বৈধ মালিক। দীর্ঘদিন ধরে ওই ভূমির খাজনা-ট্যাক্স নিয়মিত পরিশোধ করে আসছেন। প্রবাসে অবস্থানরত থাকার সুযোগে স্থানীয় মুহিদ মিয়া (৬০), শাহ আলম (৩০), নুর আলম (২৬), কাওছার মিয়া (৬০), আক্তার মিয়া (৫০), গিলমান মিয়া (৪৮), জাবেদ মিয়া (৩৯) গং তার জমিতে গাছ কেটে ফেলে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করেন।

    আব্দুল আজিজ আরও জানান, বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও প্রতিকার পাননি। পরে তিনি মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (মামলা নং-৮৯/২৫, সদর) আবেদন করেন। আদালত তফসিলভুক্ত জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং পুলিশকে তদন্ত করে আগামী ১২ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষরা এখনো জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি পুলিশও যথাযথ পদক্ষেপ নেয়নি বলে দাবি ভুক্তভোগীর। তিনি অভিযোগ করেন, মামলার স্বাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে জোর করে সাক্ষ্য প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে।

    আবদুল আজিজ বলেন, "এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিরাপত্তাহীনতায় আমার পরিবার দেশেও ফিরতে ভয় পাচ্ছে।"

    এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আদালতের আদেশ কার্যকর করার দাবি জানান তিনি।


    নতুন/কাগজ/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন