মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রূপগঞ্জে ফাঁকা প্লট থেকে যুবকের মরদেহ উদ্ধার

    রূপগঞ্জে ফাঁকা প্লট থেকে যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি ফাঁকা প্লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।


    নিহত, দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ সদর থানাধীন শোলাকিয়া এলাকার আবু সাঈদের ছেলে।


    রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সকালে পূর্বাচল ১ নম্বর সেক্টরের একটি প্লটের ভিতরে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।  রাতের যেকোন সময় দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে  ঐ যুবককে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে বলে ওসি জানান। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছোড়া উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে তারা পরিচয় সনাক্ত করা হয়েছে।


    নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    নতুন/কাগজ/সুলতানা/রূপগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন