বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
  • ‘রোম্যান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি, চাই অভিজ্ঞতা বাড়ুক’

    ‘রোম্যান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি, চাই অভিজ্ঞতা বাড়ুক’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা।বেশ অল্প সময়ের মধ্যে কিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন অভিনেত্রী।

     তার অভিনীত ‘মন দুয়ারি’ নামে নাটকটি গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল। সেখানে প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি বাঁধেন এ    অভিনেত্রী। রোম্যান্টিক ঘরানার এ নাটকটি দর্শকপ্রিয়তাও পায় বেশ।

    এরপর থেকেই দর্শকের আগ্রহ বাড়তে থাকে এ জুটির নতুন আরও নাটক দেখার। সে ধারাবাহিকতায় নির্মাতা জাকারিয়া সৌখিন এ জুটিকে নিয়ে ফের নির্মাণ করেন নাটক ‘মেঘ বালিকা’। গত ঈদে মুক্তি পায় নাটকটি।

    সম্প্রতি এক গণমাধ্যমে নীহা বলেন, ‘আমার মনে হয়, দর্শক আমাকে রোম্যান্টিক কাজে পছন্দ করেন। পরিচালকেরা আমাকে রোম্যান্টিক কাজে চান। আমিও রোম্যান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিজ্ঞতা আরও বাড়ুক, আরও শিখি, তারপর ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করব।’

    এদিকে নীহা অভিনীত আরও দুটি নাটক অদূর আগামীতে মুক্তি পাবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ