শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

    কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬)। এ ঘটনায় মিজানুর রহমান (২৭) নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

    শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

    নিহত নয়ন, রনি ও আহত মিজান সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। হতাহত সবাই কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে চাকরি করেন।

    কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দূর্বাচারা গ্রাম থেকে এক মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে যাচ্ছিলেন। পথে বটতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

    এদিকে এই ঘটনায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।


    জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন