মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাভারে অস্ত্র ঠেকিয়ে চলন্ত দুই বাসে স্বর্ণালংকার ছিনতাই

    সাভারে অস্ত্র ঠেকিয়ে চলন্ত দুই বাসে স্বর্ণালংকার ছিনতাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে যাত্রীবেশে চলন্ত দুই বাসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নারী যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

    শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহন এবং দুপুর ১২টার দিকে ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের বাসে এ দুটি ঘটনা ঘটে।

    ছিনতাইকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী তায়েফুর রহমান বলেন, স্ত্রী ও পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সাভার থেকে ওই বাসে উঠি। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে ৪-৫ জন যাত্রীবেশে বাসে উঠে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। আমার স্ত্রীর লকেটসহ প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের টার্গেট ছিল নারী যাত্রীরা। কারণ মোবাইল কিংবা টাকা-পয়সা তারা কিছু নেয়নি। শুধু স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

    এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ছিনতাইয়ের ব্যাপারে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল সাড়ে ১১টার দিকে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় সিঅ্যান্ডবির আগে রাজধানী পরিবহনের একটি বাসে হঠাৎ তিনজন ছিনতাইকারী ওঠে। তিনজনের কাছেই চাকু ছিল। একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়, বাকি দুজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল। আমার পাশে বসা নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। পেছনে বসা আরেকজন নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। দেখছি দিনের বেলাতেও কোথাও যাওয়া নিরাপদ নয়।

    এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এছাড়া পুলিশের একটি টিমও পাঠানো হয়েছে। আমরা ঘটনা শুনেছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।


    উপজেলা প্রতিনিধি, সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন