মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুরে চুরির অভিযোগে ব্যবসায়ী ও তার পরিবারকে মানহানির অভিযোগ

    শ্রীপুরে চুরির অভিযোগে ব্যবসায়ী ও তার পরিবারকে মানহানির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার গোদারচালা এলাকার কসমেটিকস ব্যবসায়ী মোঃ হান্নান এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও হুমকির অভিযোগে একই এলাকার জাকির হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১০ এপ্রিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে বলা হয়, জাকির হোসেন (৩৫) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পূর্বে মাদক মামলায় কারাদণ্ড ভোগ করেছেন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা লাভের চেষ্টা করছেন।

    অভিযোগের তথ্যমতে, তৌহিদুল নামক এক ব্যক্তি থেকে প্রায় দুই মাস আগে সাড়ে তিন লাখ টাকা হাওলাদ হিসেবে গ্রহণ করেন জাকির হোসেন। তিনি ঈদ-উল-ফিতরের পূর্বে এই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না দিয়ে উল্টো চুরির মিথ্যা নাটক সাজানোর অভিযোগ ওঠে।

    এছাড়া, অভিযোগে বলা হয়েছে যে, গত ২৮ মার্চ হান্নান ও তার পরিবারের বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট করা হয়। এরপর ৫ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটের দিকে হান্নান দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, এ সময় জাকির হোসেনকে পাওনা টাকা বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে গালিগালাজ করেন।

    এই ঘটনায় হান্নান ও তৌহিদুল পরিবার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন।

    এদিকে, জাকির হোসেন তার বিরুদ্ধে মাদক মামলায় জেল খেটেছেন বলে স্বীকার করেছেন, তবে বর্তমানে মাদকের সঙ্গে তার কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন। চুরির ঘটনাতেও তিনি সঠিক বিচারের দাবিতে রয়েছেন।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়েনাল আবেদীন মন্ডল বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


    নতুন/কাগজ/জহিরুল/গাজীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন