মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে কিশোরী ধর্ষণের অভিযোগে নারায়ণ চন্দ্র পাল গ্রেপ্তার

    নরসিংদীতে কিশোরী ধর্ষণের অভিযোগে নারায়ণ চন্দ্র পাল গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামী নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। 

    শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

    এর আগে, বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত নারায়ণ চন্দ্র পাল (৫০) নরসিংদীর শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমারবাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।

    র‍্যাব জানায়, শিবপুরের কুন্দারপাড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর থেকেই আসামি নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী টানা চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

    বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকার স্বজনের বাড়ি হতে নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়। তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।

    গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায়। এসময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল (৫০) ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করে। এসময় কিশোরীর চাচী ঘটনা দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যায়। পরে কিশোরীর স্বজন ও স্থানীয়রা নারায়ণ পালের বাড়িঘর ভাংচুর করেন। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করেন।

    এছাড়া বৃহস্পতিবার রাতে আসামী নারায়ণ চন্দ্র পালের বাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয় জনতা।


    নতুন/কাগজ/সালাহউদ্দিন/নরসিংদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন