মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ছিনতাই

    সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ছিনতাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকার কাছে একটি ব্রিজের ওপর ঢাকাগামী সাভার পরিবহনের বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

    ছিনতাই-কবলিত বাসটিতে থাকা এক যাত্রী গণমাধ্যমে জানান, দুপুর ১২টার দিকে শ্যামলী যাওয়ার উদ্দেশে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ব্যাংক টাউন থেকে বাসটিতে উঠি। বাসটি ব্রিজের ওপর উঠতেই আগে থেকেই অবস্থান করা তিন থেকে চারজন যুবক ছুরি হাতে ভয় দেখিয়ে নারী যাত্রীদের কাছ থেকে চেইনসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সেই সময় তারা আমার স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়।

    তিনি আরও জানান, 'বাসে ২০-২৫ জন যাত্রী ছিল। তবে ছিনতাইকারীরা কারো মুঠোফোন নেয়নি। ছিনতাইকারীরা বাসে থাকা তিন নারী যাত্রীর কাছ থেকে চেইন ছিনিয়ে নিয়েছে। এরপর ওই ব্রিজের ওপরই বাস থেকে নেমে যায় তারা। পরবর্তীতে বাসটি গাবতলীতে যাওয়ার পর বাসচালককে একটি কাউন্টারে নিয়ে আটকে রাখেন যাত্রীরা।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ওই এলাকায় সব সময় আমাদের টহল কার্যক্রম চলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন