বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • চা বাগান থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার, ১১ দিন পর অবমুক্ত

    চা বাগান থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার, ১১ দিন পর অবমুক্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে সাড়ে ১৫ ফুট লম্বা ও প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর দীর্ঘ ১১ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক।

    স্থানীয়রা জানান, জাগছড়া চা বাগানের একটি সেকশনের পাশে হঠাৎ করে অজগরটি দেখা গেলে তারা বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

    উদ্ধারের সময় সাপটি মানুষ দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল এবং তার শরীরে হালকা আঘাতের চিহ্নও ছিল। পরে সাপটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে গিয়ে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হয়। পর্যবেক্ষণে তার স্বাস্থ্যের উন্নতি হলে বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া রিজার্ভ ফরেস্টে তাকে অবমুক্ত করা হয়।

    অজগরটি অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন—শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকার, ইকো গাইড অজানা আহমদ কামরানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, “সাপটি প্রায় সাড়ে ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের ছিল। অতিরিক্ত গরম এবং খাবারের খোঁজে সাপটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।”

    তিনি আরও বলেন, “বন্যপ্রাণীকে নিরাপদে ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। তাই কেউ বন্যপ্রাণী দেখতে পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানাতে অনুরোধ করছি।”


    নতুন/কাগজ/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন