বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • যৌথবাহিনীর অভিযানে অবৈধ বালু পরিবহনে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

    যৌথবাহিনীর অভিযানে অবৈধ বালু পরিবহনে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সেনাবাহিনী ও কমলগঞ্জ থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে শ্রীপুর (কোনাগাঁও) গ্রামের আমিন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং গোলেরহাওর গ্রামের কয়ছর আলীকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন। তিনি জানান, “অবৈধ বালু পরিবহনের অভিযোগে একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও অপরজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা এখনো আদায় হয়নি, আদায় না হলে তাকে জেলহাজতে পাঠানো হবে।”

    তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আশেপাশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এতে নদীর প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। পাশাপাশি সরকারও হারাচ্ছে রাজস্বের কোটি কোটি টাকা।


    নতুন/কাগজ/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন