বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কোথায় বসে টাকার হিসাব করছেন? এলজিইডি প্রকৌশলীকে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার কড়া প্রশ্ন

    কোথায় বসে টাকার হিসাব করছেন? এলজিইডি প্রকৌশলীকে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার কড়া প্রশ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “কোথায় বসে টাকার হিসাব করছেন? রাবার ড্যাম দিয়ে পানি ঢুকছে! এক সপ্তাহের মধ্যে ঠিক না হলে আপনাকে রিপেয়ার করা হবে।” এভাবেই মোবাইল ফোনে সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে কঠোর ভাষায় সতর্ক করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জে আয়োজিত ধান কাটার উৎসবে অংশ নিয়ে উপকারভোগী কৃষকদের কাছ থেকে রাবার ড্যাম ভেঙে হাওরে পানি ঢোকার বিষয়টি জানতে পারেন উপদেষ্টা। কৃষকরা জানান, গজারিয়া রাবার ড্যামের ছিদ্র দিয়ে পানি ঢুকে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের বোরো ফসল হুমকির মুখে পড়েছে।

    জেলার গুরুত্বপূর্ণ এই অবকাঠামোগত সমস্যার কথা শুনে উপদেষ্টা এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাকে খুঁজতে শুরু করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে মোবাইল ফোনে সরাসরি যোগাযোগ করেন।

    তিনি ফোনে বলেন, “আপনি কোথায় বসে টাকার হিসাব করছেন? কৃষকের ধান নষ্ট হচ্ছে, আর আপনি অফিসে বসে আছেন? এক সপ্তাহের মধ্যে যদি রাবার ড্যাম ঠিক না হয়, তবে আপনাকেই রিপেয়ার করা হবে।”

    উল্লেখ্য, সমস্যা সৃষ্টি হওয়া রাবার ড্যামটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর আগেও ড্যামটির নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে।

    এর আগে অনুষ্ঠানে লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। এলাকাবাসী ও কৃষকদের দাবি, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে রাবার ড্যামের সমস্যার কারণে হাওরের বোরো ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়বে।


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন