মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রাজধানীতে হঠাৎ কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি

    রাজধানীতে হঠাৎ কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীজুড়ে দাবদাহের মধ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি ঝরেছে, যা চৈত্রের তীব্র গরমের তেজ কিছুটা প্রশমিত করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যার আগে হঠাৎ ঘন অন্ধকার ছড়িয়ে পড়লে, আকাশে বিদ্যুৎ চমকাতে চমকাতে এই বৃষ্টি শুরু হয়।

    এদিন বিকেল সাড়ে ৫টা থেকেই ঘন কালো মেঘে ছেয়ে যেতে থাকে ঢাকার আকাশ। এতে সন্ধ্যার আগেই নেমে আসে অন্ধকার। সঙ্গে ঝোড়ো হাওয়াসহ শুরু হয় বৃষ্টি। পরে সন্ধ্যা নাগাদ উত্তরা, মিরপুর, আগারগাঁও, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকটা মুষলধারে বৃষ্টি হয়। এরমধ্যে রাজধানীর উত্তরায় শিলাবৃষ্টিও ঝরতে দেখা যায়।

    এদিকে হঠাৎ বৃষ্টিতে গন্তব্যে ছুটে চলা মানুষদের অনেককেই মেট্রোরেলের স্টেশন কিংবা ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা যায়। কেউ কেউ ফুটপাতের পাশে থাকা বিভিন্ন দোকানেও আশ্রয় নেন।

    অন্যদিকে বৃহস্পতিবার রাতের মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাস এমন তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা ছাড়াও পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, ফরিদপুর, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন