বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জাদুকাটায় অবৈধ খনিজ বালি উত্তোলন, ১০ লাখ টাকার দুই ড্রেজার আটক

    জাদুকাটায় অবৈধ খনিজ বালি উত্তোলন, ১০ লাখ টাকার দুই ড্রেজার আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সোহালা গ্রামসংলগ্ন সীমান্ত নদী জাদুকাটায় রাতের আঁধারে খনিজ বালি উত্তোলন করার সময় ১০ লাখ টাকার দুই ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় এই অভিযান পরিচালনা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম ওই দুটি ড্রেজার মেশিন কাঠের তৈরি দেশীয় ট্রলারে লাগানো অবস্থায় জব্দ করেন। এরপর, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ওই ড্রেজার দুটি।

    এ বিষয়ে অভিযোগ উঠেছে যে, আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে বিএনপি নেতা সাবেক এক বালি পাথর খেকো চেয়ারম্যান তার লোকজন দিয়ে রাতে গোপনে ড্রেজারের চাঁদা নিয়ে, পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় সীমান্ত নদী জাদুকাটায় বালি উত্তোলন কার্যক্রম চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, প্রায় শতাধিক ড্রেজার মেশিন জাদুকাটা নদীর পশ্চিম-পূর্ব পাড়ের বিভিন্ন গ্রামে লাগিয়ে রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরি চলছে।

    তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম চৌধুরী এ বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে বলেন, "জাদুকাটা নদীতে ড্রেজার চালানোর বিষয়ে আমি কিছুই জানি, ওসি স্যার সব জানেন।"


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন