মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাভারে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র অপহরণ, মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ২ জন

    সাভারে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র অপহরণ, মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ২ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে আশুলিয়ার কলেজ ছাত্র মনোয়ার হোসেন পলাশ (২০)কে সাভারে ডেকে এনে অপহরণের পর মুক্তিপণ আদায়, মারধর ও নগ্ন ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। 

    ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ পবিত্র ঈদের দিন সন্ধ্যায় সাভার পৌরসভার মুক্তির মোড়ের তারাপুর মহল্লার প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়িতে। স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে আসা এই চক্রটি বর্তমানে পুলিশের হাতে ধরা পড়েছে। 

    সাভারের আনন্দপুর এলাকার সাজেদুল ইসলাম সাদ (২৫) ও চট্টগ্রামের মানিকছড়ি এলাকার জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া নামে স্বামী-স্ত্রী ৭ তলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের কাজ করছিলেন। তাদের এক সহযোগী জিহাদ ও সৌরভ পলাতক রয়েছেন। 

    ভুক্তভোগী পলাশ জানিয়েছেন, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে জান্নাতুল ফেরদৌস মায়ার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে এবং ৩১ মার্চ সন্ধ্যায় সাভারে মুক্তির মোড়ে ডেকে নিয়ে তাকে অপহরণ করা হয়। এরপর ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে, হাত-পা বেঁধে মারধর করা হয় এবং নগ্ন ভিডিও ধারণের পর মুক্তিপণ হিসেবে ২৬ হাজার টাকা আদায় করা হয়। পরে তাকে ঐ দিন রাতে সাভারের পাকিজা এলাকায় ফেলে দেওয়া হয়।

    এ ঘটনার পর পুলিশের অভিযানে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    নতুন/কাগজ/সাইদুল/সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন