মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ধামরাইয়ে বংশীনদীতে অষ্টমী পূর্ণস্নান ও মেলা উদযাপন

    ধামরাইয়ে বংশীনদীতে অষ্টমী পূর্ণস্নান ও মেলা উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মহাতীর্থ অষ্টমী পূর্ণ স্নান উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (৫ এপ্রিল) ভোর ৬টা থেকে উপজেলার চৌহাট ইউনিয়ন ও কুশুরা ইউনিয়নসহ বংশী নদীর বিভিন্ন স্থানে এই পূণ্যস্নান উৎসব শুরু হয়। 

    এই স্নানের মাধ্যমে পাপ মোচন এবং ঈশ্বরের কৃপা লাভের জন্য শত শত নারী, পুরুষ, শিশু-বৃদ্ধ বংশী নদীতে স্নান করতে আসেন। 

    এ উপলক্ষে বংশী নদীর তীরে বসেছে বিশাল মেলা, যেখানে সাংসারিক প্রয়োজনীয় দ্রব্যাদি, ছোটদের খেলনা, পিঠি, নিমকি, লাড্ডু প্রভৃতি খাবারের দোকানও রয়েছে। 

    এবারের স্নান উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, এবং হাজার হাজার পুণ্যার্থী এতে অংশগ্রহণ করেছেন। 

    এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, স্নান উৎসব হিন্দু সম্প্রদায়ের হলেও এখানে সকল সম্প্রদায়ের লোকজন উপস্থিত রয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


    নতুন/কাগজ/আশরাফুল/ধামরাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন