মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ধামরাইয়ে চাঞ্চল্যকর শিরিন হত্যা; দুই আসামি গ্রেপ্তার

    ধামরাইয়ে চাঞ্চল্যকর শিরিন হত্যা; দুই  আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দা শিরিন আক্তার (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনার মামলা করার ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

    শুক্রবার (০৪ এপ্রিল) গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

    গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম শিকদার (২০) ও কামরুল শিকদার (৪০)। তারা উভয়ই উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে বাবা-ছেলে।

    এর আগে, গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকায় ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। গত ১ এপ্রিল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।

    পুলিশ জানায়, গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সেলিম শিকদার ও কামরুল শিকদার ধারালো ছ্যান দা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তার ছেলে সিয়াম হোসেন(২০) এর উপর হামলা করে। তারা তাকে এলোপাতাড়ি ভাবে কিল, ঘুষি মেরে শরীরে জখম করে। সিয়াম হোসেনের চিৎকারে তার মা সৈয়দা শিরিন আক্তার (৫০) এগিয়ে এসে তাকে রক্ষার চেষ্টা করলে তাকেও এলোপাতাড়ি ভাবে কিল, ঘুষি মেরে শরীরে জখম করা হয়। এ সময় প্রধান আসামি সেলিম শিকদার তার হাতের লাঠি দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে তারা পালিয়ে যান। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় ওই নারীর স্বামী বাদি হয়ে মামলা করেন।


    ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।


    নতুন/কাগজ/আশরাফুল/ধামরাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন