মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • তুরাগে জুলাই’র শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

    তুরাগে জুলাই’র শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে  ঈদ উপহার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় নিহত শহীদ জয় ও আসাদুল্লাহ’র পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। 

    রবিবার (৩০শে মার্চ) দুপুরে রাজধানী তুরাগের ৫২ নম্বর ওয়ার্ডের দলিপাড়া ও ৫৪নম্বর ওয়ার্ডের  রাজাবাড়ি এলাকায় এই  দুই শহীদের পরিবারের মাঝে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ উপহার বিতরণ করেন তিনি । বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তরায় পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শহীদ জয় ও আসাদুল্লাহ । 


    এসময় এস এম জাহাঙ্গীর হোসেন- শহীদ জয় ও আসাদুল্লাহ পরিবারে যেকোন প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে বলেন । যদি এটাও না পারেন স্থানীয় নেতাকর্মীদের সাথে দেখা করলেও যেকোন সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন বিএনপির এই নেতা ।  

     স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এই পরিবারগুলোর খবর নেওয়া ও যেকোন সময় আর্থিক সহযোগিতা যেন পেতে পারেন এই দিকে নজর রাখতে হবে । 

    এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জামির হোসেন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশীদ খোকা, তুরাগ থানা বিএনপির  সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন মাদবর, তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি আলমাস আলী, তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ, তুরাগ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, তুরাগ থানা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, তুরাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হুদা জাকির, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম দুলাল, তুরাগ থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামান, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


    নতুন/কাগজ/তানিয়া/ইসলাম/ঢাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন